১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানের ধাক্কায় সোলায়মান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-সাগরদিঘী সড়কের উপজেলার বড়চওনা মুটেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান ভালুকা উপজেলার মেদুয়া গ্রামের সামছুল হকের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়চওনা মুটেরপাড় এলাকায় সড়কের পাশে সোলায়মান দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোভ্যান এসে তাকে ধাক্কা দিলে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি