০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউএনও আবদুল মালেককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব মির্জাপুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেককে প্রেসক্লাব মির্জাপুরের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। 

রোববার সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সোহেল মোহসীন শিপন, নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, শিলা আক্তার প্রমুখ। 

পরে প্রেসক্লাবের পক্ষে থেকে ইউএনও আবদুল মালেকের হাতে কেস্ট তুলে দেয়া হয়। উল্লেখ্য আবদুল মালেক দীর্ঘ আড়াই বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে মির্জাপুরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরবর্তী কর্মস্থল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি