০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মদ পান করে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ অক্টোবর ২০১৭ | | ৫৫২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গা পূজার আনন্দ উপভোগ করতে গিয়ে অতিমাত্রায় মদ পান করে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার ভোর রাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিতরা হলো- উপজেলা সদরের পোষ্টকামুরী পালপাড়া গ্রামের মৃত খিতিশ পালের ছেলে রঞ্জিত পাল (৫০) এবং একই গ্রামের মনি গোপালের ছেলে উত্তম পাল (৩০)।

জানা গেছে, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর শেষে আনন্দ উপভোগ করতে প্রতিবেশী পরিচিতদের নিয়ে তারা রোববার রাতে মদ পান করেন। অতিমাত্রায় মদ পানের কারণে তারা অসুস্থ্য হয়ে পড়লে রোববার গভীর রাতে রঞ্জিত পাল এবং উত্তম পালকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথিমধ্যে রঞ্জিত পালের মৃত্যু হয়। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উত্তম পালের মৃত্যু হয়।

পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দেয় এবং উত্তম পালের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, খবর পেয়ে কুমুদিনী হাসপাতাল থেকে উত্তম পালের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি