১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় মির্জাপুরের ১ জনের মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের সংক্রমণে ঢাকার সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের মির্জাপুরের একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৫ জুন টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ শনাক্ত হলে ১ জুলাই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে মির্জাপুরে একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৩২৮ জন। শনাক্তদের মধ্যে মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) একজন অতিরিক্ত পুলিশ সুপার (৩৮) এবং ৫ জন পুলিশ সদস্য আছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাওয়া আংশিক ফলাফলে ওই ২১ জনের করোনা পজেটিভ ফল পাওয়া যায়।

মির্জাপুরে সব মিলিয়ে ৩২৮ জন কোভিড–১৯ রোগীর মধ্যে ছয়জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৬২ জন। অন্য ১৬০ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, শনাক্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি