০৪:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগের ১০ নেতাকে বহিস্কারের সুপারিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ও পারখী ইউনিয়নের ১০ নেতাকে বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ। 

কালিহাতী উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক আনছার আলী বিকম স্বাক্ষরিত পত্র শুক্রবার (২০ জুলাই) বহিস্কৃত নেতাদের হাতে পৌঁছায়।

বহিস্কার করার সুপারিশকৃত নেতারা হচ্ছেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হানিফ উদ্দিন তালুকদার, সদস্য আরিফুল ইসলাম আরিফ, পারখী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আনছার আলী, সহ-সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার (বিদ্রোহী প্রার্থী), আব্দুছ ছালাম মিয়া, সাধারণ সম্পাদক শেখ শাহজাহান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রজব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সবুর মিয়া, পারখী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার মিয়া ও ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. আ. ছামাদ মিয়া।

পত্রে জানানো হয়, আগামি ২৫ জুলাই অনুষ্ঠেয় কালিহাতী উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতীক নৌকার বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। ফলে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে তাদেরকে বহিস্তার করার সুপারিশ করা হয়েছে। 

কালিহাতী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল কাদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় প্রার্থী ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় উপজেলা আওয়ামীলীগ তাদেরকে বহিস্কারের জন্য জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি