০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ছেলে আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | | ১২১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামে শনিবার রাত সাড়ে আটটার দিকে মাদকাসক্ত ছেলের হাতে মা বিথি বেগম (৪০) খুন হয়েছেন। তিনি ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী।

এ ঘটনার পর থেকে ছেলে শিশির (২৩) পলাতক থাকলেও পরে উপজেলার চারান গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শনিবার সকালে মামুন মিয়া তার স্ত্রী ও ছেলেকে বাড়িতে রেখে ঢাকায় যান। রাতে বাড়িতে ফিরে দেখেন বিথি আক্তার রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর মেঝেতে পড়ে রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কুড়াল ও ছেলে শিশিরের লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

শিশিরকে চারান গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নেশার টাকা নিয়ে মায়ের সাথে ঝগড়ার কারণে শিশির তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে থাকতে পারে বলেও জানান ওসি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি