০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বৃটিশ সৈনিক ও মৃত বৃটিশ সৈনিকের স্ত্রীগনকে আর্থিক সাহায্য

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) এর অর্থায়নে এবং টাঙ্গাইল জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ব্যবস্থাপনায় রবিবার (১৯জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরে ছোট কালিবাড়ী রোডস্থ জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ে প্রাক্তন বৃটিশ সৈনিক ও মৃত বৃটিশ সৈনিকের বিধবা স্ত্রীগনকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

এতে ১৫জনকে ১৪,৫০০ টাকা করে মোট ২,১৭,৫০০ টাকা দেয়া হয়। সুবিধা ভোগীরা হলেন, ১জন জীবিত প্রাক্তন বৃটিশ সৈনিক এবং ১৪ জন প্রাক্তন বৃটিশ সৈনিকের বিধবা স্ত্রী।

আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানের উদ্ধোধন করেন টাঙ্গাইল জেলা সশস্ত্র বাহিনী বোর্ড এর সচিব মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইও মো. গোলাম আজম শামীম, ইউডিএ মাহবুবা রহমান, এলডিএ মো. আশরাফুল আলম, সৈনিক মো. তামিম হোসেন ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য, ১৯৪৭ সালের আগে উপরোক্ত সৈনিক ও বিধবা গনের স্বামীরা বৃটিশ সরকারের অধিনে সততার সহিত সৈনিকের চাকরী করতেন। এর প্রতিদান হিসেবে সশস্ত্র বাহিনী বোর্ড টাঙ্গাইল, রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) এর অর্থায়নে প্রতিবছর এই আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি