০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

বুধবার রাতে উপজেলার সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্বাছ খানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনিসুর রহমান উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। সে আব্বাছ খানের বাসায় ভাড়া থাকতেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল গোয়েন্দা (দক্ষিন) পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির, উপপরিদর্শক (এসআই) কমল সরকার ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বাওয়ার কুমারজানী আব্বাছ খানের বাসায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ আনিসকে গ্রেপ্তার করে। যার আনুমানিক মুল্য ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার মির্জাপুর থানায় নিয়মিত মামলার মাধ্যমে গ্রেপ্তারকৃতকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরন করা হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি