১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উচ্ছেদের ১০ বছর পর টাঙ্গাইলে বিএনপি কার্যালয় উদ্বোধন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭ | | ৮৪২৮
, টাঙ্গাইল :

২০০৭ সালের চলমান ১/১১র সময়কালে টাঙ্গাইল পৌরশহরের মেইন রোডে অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয় উচ্ছেদ করার দীর্ঘ ১০ বছর পর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জেলা বিএনপি’র কার্যালয় উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল­াহ আল নোমান।

এসময় অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, ওবায়দুল হক নাসির।

জানা যায়, উচ্ছেদের পর থেকেই শহরের ভিক্টোরিয়া রোডস্থ পৌর মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান ভাড়া নিয়ে দলীয় কর্মকান্ড চলমান রাখে জেলা বিএনপি।

জেলা বিএনপি আয়োজিত কার্যালয় উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা বিএনপি'র সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দল, কৃষক দল, শহর ও থানা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি