১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসের ধাক্কায় সড়কে ঝড়ল মা-ছেলের প্রাণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়া‌রি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকায় একটি চাতাল মিলের কাছে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- একই ইউনিয়নের মৌজাডাকুড়ী গ্রামের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) তার ছেলে শাকিব মিয়া (১৬)। শাকিব স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঝাওয়াইল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি আনন্দ ভ্রমণের বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মা-ছেলে নিহত হয়।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান, এছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে যায়। এনিয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি