০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাঞ্চল্যকর মজনু হত্যা মামলা

বাবা-ছেলেসহ চার জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | | ৭২৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারের পাঁছ এলাসিন গ্রামের চাঞ্চল্যকর মজনু হত্যা মামলায় বাবা, তিন ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান এই রায় ঘোষণা করেন। আসামীরা হলেন, দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের সাগর মিয়া (৬০), তার তিন ছেলে এরশাদ মিয়া (২৮), রাসেদ মিয়া (২৬) ও মনিরুল ইসলাম (২২)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১৫ সালের ১৮ জুলাই দুপুর আড়াইটার দিকে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দন্ডিত আসামীরা দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের মজনু মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করে তাকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে মজনু মিয়া মারাত্মক আহত হয়।

প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে রাস্তায় তার অবস্থা আরও অবনতি হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মজনু মিয়ার মৃত্যু হয়।

নিহত মজনু মিয়ার স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ঘটনার পরদিন ১৯ জুলাই দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট আলমগীর খান মেনু। তাকে সহায়তা করেন অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান ও এপিপি মনিরুজ্জামান সেলিম। আসামী পক্ষে ছিলেন, এডভোকেট আব্দুল বাকী মিয়া।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি