০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরের টেপিবাড়ী এলাকায়  বাঁধ ভেঙে বিস্তির্ন এলাকা প্লাবিত ॥ মেরামত কাজে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরের টেপিবাড়ী এলাকায় ভূঞাপুর-তারাকান্দি বাঁধ ভেঙে বিস্তির্ন এলাকা নতুন করে আরো ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভুঞাপুর-তারাকান্দি বাঁধ (সড়কটি) ভেঙ্গে যাওয়ায় টাঙ্গাইলের সাথে তারাকান্দি ও সরিষাবাড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে ভূয়াপুর-তারাকান্দি বাঁধের ভেঙ্গে যাওয়া অংশে মেরামতের কাজে অংশ গ্রহন করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

টাঙ্গাইলে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ০৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। ৬টি উপজেলায় নদী তীরবর্তী ২২টি ইউনিয়নের প্রায় ১২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার পরিবারের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

যমুনার পানির প্রচন্ড চাপে বৃহস্পতিবারা রাতে বাঁধটি ভেঙ্গে যায়। বাঁধটি ভেঙ্গে যাবার কারনে নতুন করে দুটি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এই বাধ ভাঙ্গার কারণে গোপালপুর, ঘাটাইল ও কালিহাতি উপজেলা বন্যা কবলিত হওয়ার বিস্তৃর্ণ এলাকায় বন্যা কবলিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

জেলা প্রশাসনের ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা। এদিকে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে মানুষ উচু বাঁধ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। 

জেলার বন্যা আক্রান্ত এলাকায়  ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে (মাধ্যমিক বিদ্যালয় ৯টি এবং প্রায় ৫৮টি প্রাথমিক বিদ্যালয়) ও  ১৯১২ হেক্টর ফসলি জমি এবং সবজি পানিতে নিমজ্জিত রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি