১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।  সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইএফআরসি এর কো-অডিনেটর সুরেন্দ্র কুমার রেগমী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আনছারী, আইএফআরসি প্রতিনিধি মেহেদি হাসান শিশির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার ও জেলা ইউনিটের নির্বাহী সদস্য রবিন্দ্র মোহন সাহা, জেলা ইউনিটের নির্বাহী সদস্য সালাউদ্দিন হায়দার, ইউনিট লেভেল অফিসার এটিএম জিয়াউল আহসান, যুব প্রধান আরাফ-আল-জামান অনয় প্রমুখ। 

এসময় রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের সদস্যরা উপস্থিত ছিলেন।  পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০ পরিবারের মাঝে নগদ ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি