১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ সেপ্টেম্বর ২০১৭ | | ৯৫
, টাঙ্গাইল :

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্বসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের পক্ষে বিশ^ জনমত সৃষ্টির দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ইকবাল মাহমুদ, বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম সাইফুল­াহ্, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো: আজিজুল হক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে. এম. মহিউদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে বসবাসকারী নাগরিকবৃন্দ বিশেষ করে মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও অং সান সূচির সরকার নির্মম হত্যাকান্ড ও অমানবিক নির্যাতন চালাচ্ছে। তাদের দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে। এমনকি রোহিঙ্গারা সেদেশের নাগরিক নয় বলে বিশ্ব দরবারে প্রচারনা চালানোর চেষ্টা করছে দেশটির সরকার। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আরাকান রাজ্যে শত শত বছর ধরে বসবাসকারীদের তাদের স্বদেশে স্বসম্মানে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদানসহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানাই।

তিনি আরও বলেন, বিশ্ব মানবিকতা আজ ভূলুন্ঠিত হয়েছে। এ সময় তিনি বিশ্ববিবেক জাগ্রতের মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন ও হত্যাকান্ড বন্ধ করে শরনার্থীদের পাশে দাড়িয়ে তাদের জন্মভূমি মিয়ানমারে বসবাস করার সুযোগ করে দিতে আহŸান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি