০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

দূর্গত মানুষের পাশে রয়েছেন মমতাময়ী প্রধানমন্ত্রী-এমপি টিটু

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন দূর্গত মানুষের পাশে সবসময় থাকেন আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তাঁর মমতাময়ী দৃষ্টি আছে বলেই আজ আমরা যেকোন দূযোর্গ মোকাবেলা করতে ভয় পাই না। তিনি বুধবার (১৭ জুলাই) টাঙ্গাইলের নাগরপুরে বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কালে এসব কথা বলেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করুন। আপনাদের যাদের বাড়িতে বন্যার পানি উঠেছে তারা আমাদের প্রশাসনের পক্ষ থেকে খোলা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠুন। আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার সলিমাবাদ ও দপ্তিয়র ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল বিতরন করা হয়। স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু নৌ-পথে সলিমাবাদ ও দপ্তিয়র ইউনিয়নের চরাঞ্চল পাইকশা মাইঝাইল ও নিশ্চিন্তপুর গ্রামের বন্যাদূর্গত এলাকা পরিদর্শন শেষে ৩ শতাধিক পরিবরের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন। 
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান অ্যাড. দাউদুল ইসলাম দাউদ, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, কৃষিবিদ ইমরান হোসেন প্রমূখ। 

উল্লেখ্য গত কয়েকদিনে যমুনা ধলেশ্বরী নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে নাগরপুর উপজেলার নিম্ম্ঞ্চনাচল প্লাবিত হয়ে বহু পরিবার গৃহহীন হয়ে রাস্তার পাশে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

 

 

 

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি