০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

৩ পুলিশ সদস্যসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির জনতার হাতে আটক সেই তিন পুলিশ সদস্যসহ ৪ জনের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার তাদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলমের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক তাদের প্রত্যেকে ২দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। 

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুলের নেতৃত্বে ৫পুলিশ সদস্য সাদা পোশাকে সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া-রাজাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় যান। সেখানে তারা হতেয়া ভাতকুড়া এলাকার মো. ফরহাদের ছেলে দিনমজুর মো. বজলু মিয়ার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেয়ার চেষ্টা করে। 

এ সময় বজলু চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই অটোরিকশা আটক করে। পরে বজলু উপস্থিত জনতাকে ‘পুলিশ তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে অটোরিকশায় তুলেছে’ একথা জানালে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে তাদের আটক করে।পরে পুলিশ সদস্যদের পকেট তল্লাশি করে তারা কয়েক প্যাকেট ইয়াবা উদ্ধার করেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা তাদেরকে পিটুনি দিতে থাকলে কনস্টেবল হালিম ও তোজাম্মেল এবং তাদের অপর সোর্স রাজাবাড়ি গ্রামের আলামিন পালিয়ে যেতে সক্ষম হলেও এএসআই রিয়াজুল কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও তাদের সোর্স হাসানকে একটি দোকান ঘরে আটকে রাখে। 
এ খবর পেরে মির্জাপুর ও সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থল সখীপুর থানাধীন হওয়ায় আটককৃতদের সখীপুর থানায় সোর্পদ করা হয় বলে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানিয়েছেন।

ঘটনার সত্যতা পাওয়ায় সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আয়নুল হক বাদী হয়ে গভীর রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। সখীপুর থানার মামলা নম্বর ১৬, তাং ২৯/১১/২০১০৯। 

গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে টাঙ্গাইল কোর্টে হাজির করলে বিকেলে বিচারক তাদের প্রত্যেকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানিয়েছেন।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পলাতক আসামীদের গ্রেপ্তারে জোর চেষ্টা হয়ে শুরু হয়েছে বলে তিনি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি