০৪:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ইসলামী ব্যাংকের আউটলেট এজেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংক পি এল সি এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা বাজারে এই আউটলেটের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম। এ উপলক্ষে টাকিয়া কদমা বাজারে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক মির্জাপুর শাখার ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আব্দুল্লাহ আল আসাদ এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম মোল্লা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আউটলেট এজেন্ট হাজী মো. আরফান আলী ও মো. সুরুজ আল মামুন প্রমুখ। 

ব্যাংকের আউটলেট এজেন্ট সুরুজ আল মামুন জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি মির্জাপুর শাখার অধীনে টাকিয়া কদমা বাজার আউটলেট এজেন্ট পরিচালিত হবে। এখানে শাখা ব্যাংকের প্রায় প্রতিটি সেবাই গ্রাহকগন পাবেন বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি