০৫:০৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৭ মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল -কৃষিমন্ত্রী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

সর্বোচ্চ ঐক্যবদ্ধের প্রচেষ্টার জাতির জনকের ৭ মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশকে পাকিস্তানের শোষণ ও শাসন থেকে মুক্ত করতে স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়ে ছিল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহাসিক দলিল উল্লেখ করে তিনি  বলেন, যারা স্বাধীনতা চায়নি, বাংলাকে শশ্মানে পরিণত করতে চেয়েছিল, পাকিস্তানের ভূত এখনও তাদের ঘাড়ে চেপে বসে আছে। তারা এখনও স্বপ্ন দেখে এদেশকে পাকিস্তান বানানোর। 

কৃষিমন্ত্রী  শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে প্রধানমত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ এখন উন্নতি ও সমৃদ্ধির পথে। উন্নত জাতি গঠনে সরকার শিক্ষা ও ক্রীড়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। যাতে করে শিক্ষার্থীরা খেলাধূলার প্রতি আগ্রহ হয়ে সন্ত্রাস, মাদক, জঙ্গি এবং দুর্নীতি থেকে তারা দূরে থাকে।  

মুশুদ্দি রেজিয়া কলেজ অধক্ষ্য কেশব চন্দ্র দাসের  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী  উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, ইউএনও আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

উল্লেখ্য, কৃষিমন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত মুশুদ্দি রেজিয়া কলেজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায়  জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি চরপাড়া একাদশ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি