১২:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জমি নিয়ে বিরোধে যুবক খুন, থানায় মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭ | | ১২৮০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুলাল মিয়া (৩৮) নামে এক যুবক খুন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে ওই গ্রামের আবুল হোসেনসহ ১৮জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন। নিহত দুলাল হোসেন মুচারিয়া পাথার গ্রামের মৃত রাজা মামুদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মুচারিয়া পাথার গ্রামের জামাল হোসেনের পরিবার ও চাচা আবুল হোসেনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরে গত ৮ আগস্ট বিকেলে ওই দুই পরিবারের সঙ্গে জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরদিন গত ৯ আগস্ট (বুধবার) আবুল হোসেন ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে দুলাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দুলালকে ওইদিন দুপুরে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট রোববার রাতে দুলাল হোসেনের মৃত্যু হয়।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, খুনের ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই লাশের ময়নাতদন্ত হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি