০১:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লবণের দাম বেশি চাইলে ৯৯৯ এ জানান

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

দেশে লবণের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে।  এ বিষয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি সোচ্চার হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

দেশের কোথাও লবণের অতিরিক্ত দাম চাইলে জরুরি সেবা ‘৯৯৯’ এ কল দিয়ে তা জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা।

তিনি বলেন, লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে এমন একটি গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।  ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশে ৬ লাখ টন লবণ মজুত রয়েছে, যা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি। তাই, লবণের মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। দেশের জনসাধারণকে গুজবে কান না দিতে ও বিভ্রান্তি না হতে অনুরোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের কোথাও লবণের অতিরিক্ত দাম চাওয়া হলে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে অথবা নিকটস্থ পুলিশকে জানান।

এ দিকে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার বাজার ও খুচরা দোকানে লবণের সংকট দেখা দেয়।  অনেকে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে লবণ কিনেছেন বলে দাবি করেন।

এক বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে।  এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ ৫ হাজার টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার টন লবণ মজুত রয়েছে।  তারপরও একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে মর্মে গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান শিল্প মন্ত্রণালয়ের।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি