০১:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে পোষ্টমাষ্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর বল্লা পোষ্ট অফিসের পোষ্টমাষ্টার মজিবর রহমান(৫০)কে গুলি করে ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূবৃর্ত্তরা । 

রোববার দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ডে সংলগ্ন স্থানে এঘটনা ঘটে। গুলিবৃদ্ধ মজিবর রহমানকে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে বল্লা পোষ্টমাষ্টার মজিবর রহমান কালিহাতী পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বল্লা সাবপোষ্ট অফিসের যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে পিছন থেকে একটি মোটর সাইকেলে ৩ জন আরোহী তাদের গতিরোধ করে। এসময় মজিবর রহমানের ডান রানে পরপর ২ টি গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মজিবর রহমান কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা উদ্ধার করে।

কালিহাতী সদর পোষ্ট মাস্টার আব্দুল মোমিন জানান, রোববার দুপুর দেড়টার দিকে বল্লা পোষ্টমাষ্টার মজিবর রহমান কালিহাতী পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বল্লা সাবপোষ্ট অফিসের যাওয়ার সময় এ ঘটনার খবর পাই।

কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সকল রোড ট্র্যাকিং করা হয়েছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি