০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে দুর্বৃত্তদের হাতে মুদিদোকানী খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে দুর্বৃত্তদের হাতে হিন্দুধর্মাবলম্বী প্রেমানন্দ (৮০) নামে এক মুদিদোকানী নির্মমভাবে খুন হয়েছে। 

বুধবার সকালে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী গ্রামের ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষতাবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। সে ওই গ্রামের অর্জুন মাঝির ছেলে। জমি সংক্রান্তের জেরে এ খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, নিহত প্রেমানন্দ বাড়ীর অদূরে ছোট্র একটি মুদিদোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। পণ্যসামগ্রী পাহারার জন্য তিনি রাতে দোকানে রাত্রিযাপন করতেন। বাড়ীর লোকজন প্রতিরাতে তার জন্য খাবার দিয়ে যেতেন। 

মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তদের হাতে তিনি নির্মমভাবে খুন হন। নিহতের মাথা ও মুখ থেঁতলিয়ে ভয়ংকর আকৃতি করে ধানক্ষেতে ফেলে যায় তারা। পরেরদিন সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি