১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারী নিষেধাজ্ঞা অমাণ্য : শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ!

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাস রোধে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও টাঙ্গাইলের ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে। 

শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে এইচএসসির মানবিক শাখার শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হয়।

ইব্রাহীম খাঁ সরকারি কলেজ সূত্রে জানা গেছে, কলেজে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রবেশপত্র বিতরণের তারিখ নির্ধারণ করে নোটিশ দেয়া হয়। সে মোতাবেক মানবিক শাখার শিক্ষার্থীরা ২১ মার্চ, ব্যবসায় শাখা শিক্ষার্থীরা ২২ মার্চ ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ২৩ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। নোটিশে আরো জানানো হয় নির্ধারিত সময়ের আগে ও পরে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেয়া হবে না। 

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা সকাল থেকেই প্রবেশপত্র সংগ্রহের জন্য কলেজে ভীড় জমাচ্ছে। কলেজের টিনশেড ঘরের ১১৮ কক্ষে গিয়ে প্রবেশপত্র নিচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া কলেজের অফিস কক্ষে গণজমায়েত হয়ে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাজ করছে শিক্ষার্থীরা। 

কলেজে আসা শিক্ষার্থীরা জানায়, সারাদেশেই সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনাভাইরাসের জন্য বন্ধ। কিন্তু কলেজ কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময়ের মধ্যে কলেজে এসে প্রবেশপত্র সংগ্রহ করতে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারলে পরে ঝামেলা হতে পারে এই কারনে নির্ধারিত সময়েই সংগ্রহ করছি। 

ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহম্মেদ জানান, এইচএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা না করায় শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে হচ্ছে। সকল কলেজেই শিক্ষার্থীদের প্রবেশপত্র দিচ্ছে। প্রবেশপত্র নিতে আসা শিক্ষার্থীদের জন্য সুরক্ষা নিশ্চিতের জন্য কলেজ ক্যাম্পাসে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা হাত ধুয়ে প্রবেশপত্র সংগ্রহে করে কলেজ ত্যাগ করছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, ইবরাহীম খাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের বিষয়টি জানা নেই। এখনই কলেজের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশিদ বাবলু জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে এই ধরনের কার্যক্রম করার কোন সুযোগ নেই। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু কোন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ডেকে নিয়ে প্রবেশপত্র দিতে পারবে না এবং সেটা উচিৎ না।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি