০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরনের পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন এবং সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীন।

ওয়েবিনারে বক্তব্য রাখেন পলিসি রিসার্চ ইনিস্টিটিউট এর গবেষণা পরিচালক ড. এম.এ রাজ্জাক, বাংলাদেশ ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহাদত হোসেন সিদ্দিকী, লিগ্যাল ইকোনমিস্ট ও বিসিএফ এর কো-কনভেনার মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, ইকোনমিক এনালিস্ট ও বিসিএফ এর মেম্বার সেক্রেটারি মোঃ মাজেদুল হক এবং সোহাগী ইন্টারন্যাশনাল লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এ টি এম ইফতেখার হোসাইন।

আলোচনার শুরুতে ড. এম. এ রাজ্জাক স্বল্পোন্নত থেকে উত্তরণের জন্য ৩টি সূচকের কথা বলেন এবং বাংলাদেশের সাথে অন্যদেশের তুলনামূলক আলোচনা করেন যেখানে ড. নাজনীন স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং শিক্ষার গুনগত মান বৃদ্ধির কথা বলেন। তাছাড়া তিনি দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে "ওয়ালটন ইফেক্ট" উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্য প্রফেসর ড. মুহাম্মদ শাহাদাত বলেন যে, আমাদের টেকসই আয় বাড়ানোর জন্য প্রবৃদ্ধি এবং বিনিয়োগের প্রতি মনোযোগ দিতে হবে। তাছাড়া প্রকৌশলী ইফতেখার হোসাইন আমাদের এখনই স্বল্পোন্নত থেকে বের হবার উপর গুরুত্বারোপ করে বিভিন্ন এলাকা যে যে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করতে দক্ষ ওইসব এলাকায় ঐ সম্পর্কিত ইকোনোমিক জোন স্থাপনের প্রস্তাব পেশ করেন। মোহাম্মদ শাহজাহান সিদ্দিক স্বল্পোন্নত থেকে বের হয়ে কর্মসংস্থান বাড়ানোর জন্য কাস্টমস আইন রিফর্ম, ওয়ার্কিং ক্যাপিটাল বৃদ্ধি এবং ট্যাক্স-জিডিপি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে মোঃ মাজেদুল শ্রমিকদের অধিকারে গুরুত্ব দিয়ে "Regional Productivity" বাড়ানোর কথা ব্যক্ত করেন।

ওয়েবিনার পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত দে। এতে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি