১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলে ধরা সন্দেহে যুবককে গনপিটুনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে (৩০) গনপিটুনি দিয়েছে জনতা। রবিবার দুপুরে উপজেলার সয়া হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান একটি ছেলেকে সিএনজি চালিত অটো রিক্সায় তুলে নিয়ে যাচ্ছে এমন প্রচারে সয়া হাটে তাকে মারপিট করে জনতা। এসময় উপস্থিত এলাকার কয়েকজন জনতার রোষ থেকে তাকে বাঁচানোর চেষ্ট করেন।। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তখন পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে এলাকার কয়েক ব্যক্তি বলেন সয়ার ঐতিহ্যবাহী হাটে দূর দুরান্ত থেকে  ক্রেতা-বিক্রেতারা আসেন। আহত ব্যক্তি সেধরনেরও একজন হতে পারেন। 

এবিষয়ে কালিহাতীর থানার এসআই এসএম ফারুকুল ইসলাম বলেন ছেলে ধরা গুজবে ওই যুবককে উপস্থিত জনতা বেধরক পিটুনি দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। 

তিনি আরো বলেন গনপিটুনির শিকার ব্যক্তিটি কোন কথা বলতে পারছেন না। তাই ঘটনার কিছুই জানা সম্ভব হয়নি। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কমার রায় বলেন ছেলে ধরা সন্দেহে গনপিটুনির শিকার ব্যক্তিরা আসলে কে বা তাদের উদ্দেশ্য কী সেটা তদন্ত করে বের করা হবে। জনগনকে আরো সতর্ক থাকতে হবে। নিরপরাধ কেউ যেন হামলার শিকার না হন।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি