০৮:৪০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফলোআপ

ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ মে ২০১৬ | | ১১০
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ধান কাটাকে কেন্দ্র করে ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা নুরুল ইসলাম সাগর (৫৫) খুনের ঘটনায় নাগরপুর থানায় হত্যা মামলা করা হয়েছে।

নিহতের ছেলে আব্দুল মান্নান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বুধবার রাতে হত্যা মামলাটি দায়ের করেন।

পুলিশ হত্যাকান্ডে জড়িত ১ জনকে ওই রাতেই গ্রেফতার করেছে।

এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার বিকেলে ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা নুরুল ইসলাম সাগর নিহত হন। এঘটনার পর পুলিশ হত্যাকান্ডের মূল হোতা মো. বাবুল হোসেনের স্ত্রী এজাহার নামীয় আসামী লায়লা আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের মো. নুরুল ইসলাম সাগরের সাথে ভাতিজা বাবুল হোসেনের দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিকেলে ওই জমিতে চাচা নুরুল ইসলাম ধান কাটতে গেলে তিনি হামলার শিকার হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি