০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় হল রুমে প্রতিবন্ধী শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে ২০ টি হুইল চেয়ার বিতরন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি জাফর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা সমাজসেবা অফিসার নুর-ই-লায়লা, বাসাইল উপজেলা প্রকল্প কর্মকর্তা সাখায়াত হোসেন, ফুলকি ইউনিয়ের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, পাইকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হায়দার মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা মো. কাইয়ুম সরকার। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের এখন অক্ষম বলা যাবে না, তারা এখন সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহন করছে। তাই প্রতিবন্ধী নামটা পরিবর্তন করে অন্য কোন নাম দেয়ার বিষয়ে সকল কাজ করা হচ্ছে। বিদ্যালয়টির জন্য নতুন ভবনসহ অনুদানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন টাঙ্গাইল- ৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। বর্তমানে বিদ্যালয়টিতে ১৬০ জন শিক্ষার্থী রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি