১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৈশরকালিন প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭ | | ১১৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে কৈশরকালিন প্রজনন স্বাস্থ্য ও অধিকার, সমস্যা ও করনীয়’- শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ, সুজন উপজেলা কমিটি সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, দৈনিক ইত্তেফাক পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি অভিজিৎ ঘোষসহ ফলদা, অলোয়া ও নিকরাইল ইউনিয়নের ০৬টি মাধ্যমিক বিদ্যালয় ও লোকমান ফকির মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন। আলোচনায় অংশ গ্রহন করেন ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিকুননাহার, মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিকুননাহার ¯িœগ্ধা, বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া, নিকলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহি উদ্দিন প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ঝোটন চন্দ বলেন, কৈশরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার, সমস্যা সমাধানে সবাইকে খোলা মেলা আলোচনা করতে হবে। মেয়েরা এগিয়ে আসলেই তাদের সমস্যা সমাধান করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি