১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে দিনব্যাপী স্বাস্থ্যমেলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ | | ১৬০৪
, টাঙ্গাইল :

‘আমার স্বাস্থ্য, আমার উন্নতির সোপান’ শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার সারাদিন ব্যাপী স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।

ইউএসএআইডি-ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারী প্রজেক্ট স্বনির্ভর বাংলাদেশ’র আওতায় সূর্যের হাসি ক্লিনিক এই মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. শাহজাহান সিরাজ।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন- স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডি-ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারী প্রজেক্ট স্বনির্ভর বাংলাদেশ প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডা টাঙ্গাইলের নির্বাহী পরিচালক শামসুল হক মহসিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন প্রমুখ।

এর আগে সকালে মেলার শুরুতেই পৌজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এছাড়া মেলা উপলক্ষে পথনাটক, স্বাস্থ্যবান শিশু প্রতিযোগীতা, কুইজপ্রতিযোগীতা ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি