১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আব্দুল গণী তালুকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ১৮৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল গণী তালুকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ফুলকি ইউনিয়ন পরিষদের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এরশাদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান, ফুলকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম তালুকদার, বিএনপি’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ফুলকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ, মরহুমের একমাত্র পুত্র ওয়াল্টন গ্রুপের এজিএম মোরশেদ তালুকদার ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে গণভোজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রফেসর আব্দুল গণী তালুকদার একজন শিক্ষাবিদ ও সমাজ সেবক ছিলেন। তিনি ১৯৫২ সালে ২৪ ফেব্রুয়ারি ময়থা আইকপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন।

ময়থা গাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, করটিয়া এইচ এম ইনস্টিটিউট থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক, করটিয়া সা’দত কলেজ থেকে ১৯৬৯ সালে উচ্চ মাধ্যমিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

কর্মজীবনে তিনি ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা করেন। গত ২১ নভেম্বর (২০১৬) তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি