০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২দফা দাবিতে বাকাসসের দ্বিতীয় ধাপে পূর্নদিবস কর্মবিরতি পালন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ১৩ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ করে সচিবালয়ের ন্যায় পদবি করার নিয়মে কার্যক্রম গ্রহনের দাবিতে ২য় দফায় তিনদিন পূর্ন দিবস কর্মবিরতি পালন করছে সংশ্লিষ্ট কর্মচারিরা।

মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা হতে দুপুর ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসস) জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকী, সংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন. সদস্য মো. শরিফুল ইসলাম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন সদস্য শাহানাজ পারভীন, নাসরিনসহ কালেক্টরেট কর্মচারীবৃন্দ।

উলেখ্য, প্রথম ধাপে ২০ ও ২১ জানুয়ারি দুই ঘন্টা, ২২ ও ২৩ জানুয়ারি তিন ঘন্টা এবং ২৭ ও ২৮ জানুয়ারি চারঘন্টা কর্মবিরতি পালন করেছে বাকাসস। দীর্ঘ কয়েক বার আন্দোলন করেও দাবি আদায় না হওয়ায় দ্বিতীয় পূর্ন দিবস কর্মবিরতিতে আন্দোলনে নামে সংশিষ্ট কর্মকর্তারা।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি