০৩:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭ | | ১৯৭৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে মাটি ভরাটকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ভাতিজাসহ ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার নাকাসিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিলু সরকার (৪৮)।

নিহতের পরিবার জানায়, সকালে বাড়িতে কোদাল দিয়ে মাটি ভরাটের কাজ করছিল নিলুর স্বজনরা। এ সময় তার ভাতিজা দীপক সরকার ও ভাতিজি জামাই সুবল সরকার তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে নিলু সরকারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা নিলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। নিলু সরকার সিএনজি চালিত অটোরিক্সা চালাতেন বলে জানা গেছে।

নিহতের স্ত্রী শ্রী সুন্দরী বলেন, সকালে বাড়িতে মাটি ভরাটের কাজ করার সময় দীপকসহ কয়েকজনে মিলে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি