১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণ চেয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। রোববার (১২ মে) সকালে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ২৯ জন শিক্ষক এবং ১১ জন কর্মচারীদের স্বাক্ষরিত অভিযোগের একটি অনুলিপি জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়। 

এর আগে বৃহস্পতিবার ৯ মে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সভাপতি বরাবর অপসারণের ওই চিঠি দেন শিক্ষক ও কর্মচারীরা। 

লিখিত চিঠিতে বলা হয়েছে, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী দায়িত্বে থাকাকালীন সময়ে কলেজের গাছ বিক্রি, ভর্তি ও ফরম পূরণের টাকা আত্মসাৎ, অবৈধ বাড়ি ভাড়া, বিএমটি (বিএম) শাখার টাকা আত্মসাৎ, শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, টাইমস্কেলের জন্য বাড়তি টাকা আদায় ও ব্যবস্থাপনা অনিয়মের অভিযোগের সত্যতা পায় অডিট কমিটি। এরপর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিত্বে সম্প্রতি গভানির্ং বডি অধ্যক্ষ হাসান আলীকে ৬ মাসের জন্য বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়। 

সে সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অধ্যক্ষ হাসান আলী প্রতিকার চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে লিখিত আবেদন করে। অধ্যক্ষের আবেদনের ভিত্তিতে গত ২৩ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বাধ্যতামূলক চিঠি বাতিল করে হাসান আলীকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয়া হয়। 

এদিকে- লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ সূত্রে জানা যায়, কলেজর পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ কমিটি না থাকায় অধ্যক্ষ দায়িত্ব পালনে জটিলতা দেখা দেয়। এতে কলেজের এডহক (আহবায়ক) কমিটি ওই অনিয়মের সত্যতা পাওয়া অধ্যক্ষকে দায়িত্ব না দেওয়ার জন্য ও কলেজকে দুর্নীতি মুক্ত রাখার জন্য এবং অধ্যক্ষ হাসান আলীর অপসারণ চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় শিক্ষক ও কর্মচারীরা। 

কলেজের একাধিক শিক্ষকরা জানান, হাসান আলী কলেজে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম দুর্নীত করে আসছিল। ইচ্ছেমত টাকা আত্মসাৎ করেছেন তিনি। তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই গঠিত তদন্ত কমিটিও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ, গাছ কর্তনের টাকাসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পায়। এই নিয়ে দুই বার তাকে লিখিত জবাব দিতে নোটিশও দেওয়া হয়েছিল। পরে চলতি বছরের গত ২২ জানুয়ারি অনিয়ম ও দুর্নীতির প্রমাণ সত্যতা পাওয়ায় গভর্নিং বডি অধ্যক্ষ হাসান আলীকে বাধ্যতামূলক ৬ মাসের ছুটিতে পাঠায়। কিন্তু ওই দুর্নীতিগ্রস্থ অধ্যক্ষ মো. হাসান আলী কলেজে পুনরায় যোগদান করতে মরিয়া হয়ে উঠেছেন। 

এসব অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে জানতে বক্তব্যের জন্য লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাসান আলীকে একাধিবার মোবাইল ফোন করলে তিনি রিসিভ করেনি।

লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলাম রব্বানী রতন বলেন, যেহেতু পূর্ণাঙ্গ গভর্নিং বডি অধ্যক্ষকে তার অনিয়ম ও দুর্নীতির দায়ে বাধ্যতামূলক ছুটি প্রদান করে গেছে, সেহেতু এডহক (আহবায়ক) কমিটি নয়, পূর্ণাঙ্গ গভর্নিং বডি এসেই আবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মামুনুর রশীদ জানান, বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি