০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধানের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

ধানের ন্যায্য মূল্যের দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলা কৃষক দল। 

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মোঃ আবুল কাশেম, কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক খ. আনিছুর রহমান আনিছ,  জেলা কৃষক দলের সাধারন সম্পাদক  মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আশরাফ পাহেলী, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম প্রমুখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সভাপতি নুরু নবী কোহিনুর, সহ-সভাপতি বুলবুল আহমেদ সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এর বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তরা বলেন, আজকে কৃষক তার চাষ করা  পাকা ধান ক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছে। কালিহাতীর কৃষক, বাসাইলের কৃষক বাধ্য হয়ে তাদের ক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছে। এই একটা নজির তৈরী হয়েছে। অবিলম্বে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জোর দাবী জানানো হয় এই মানববন্ধন থেকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি