০২:১২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে মাছ ধরা উৎসব পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে মাছ উৎসব পালিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার কাউলজানী চকপাড়ায় আতিলা বিলে এ উৎসবের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার নিরাইল বিল, বার্থা, নুন্ধা, কাতিল, আতিলা, ডুবাইল বিল উপজেলার কয়েকটি বিলে প্রতি বছর মাছ ধরা উৎসব পালন করা হয়। আতিলা বিলের মাছ ধরা উৎসবে বাসাইল ছাড়াও জেলার সখীপুর ও কালিহাতীসহ বিভিন্ন উপজেলার শত শত লোক পলো ও জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হয়। এ উৎসবে অনেকেই বোয়াল, মিনার কাপ ও শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের মাছ শিকার করেন।

সখীপুরের কচুয়া গ্রামের মফিজ উদ্দিন বলেন, ‘আমি প্রতি বছরের ন্যায় এবারও মাছ ধরতে এসেছি। আমার পূর্বপুরুষ থেকে এ উৎসবে অংশ নিয়ে আসছে। বেশ কিছু মাছ ধরেছি। এভাবে মাছ ধরার মাঝে একটা আনন্দ রয়েছে।’

মাছ ধরতে আসা খলিলুর রহমান বলেন, প্রতি বছর এমন উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকি। প্রথমে উৎসবের তারিখ নির্ধারন করা হয়। পরে হাট-বাজারে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। পরে নির্ধারিত তারিখে সবাই ওই বিলে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি