০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ | | ৫১০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সখীপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের এক মিলন মেলায় পরিনত হয়।

সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধার ছেলে অনুপম শাহজাহান জয় এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশের সাবেক এআইজি আমির উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সখীপুর উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, সখীপুর পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মুক্তিযোদ্ধা হামিদুল হক বীরপ্রতিক, ফজলুল হক বীরপ্রতিক প্রমুখ।

বৃহস্পতিবার সকাল থেকেই সখীপুর ও বাসাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মুক্তিযোদ্ধারা ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদানের জন্য জমায়েত হতে থাকেন। সখীপুরের পাহাড়ি অঞ্চলে সর্ব প্রথম স্কুল পড়–য়া ১০জন ছাত্র একত্রে মুক্তিবাহিনী গঠন করেন। পরে তারা বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনীতে যোগদান করেন। তাদের মধ্যে জীবিত ৯জনকে সংবর্ধিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি