০৭:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপহরণ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই উদ্ধার, গ্রেপ্তার ১

মো. নুর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার উত্তর গোপালপুরের বাসিন্দা মো. আলা আমিন এর ছেলে মো. মাসুদ অপহরণ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই উদ্ধার করল গোপালপুর থানা পুলিশ। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, গোপালপুর পৌরসভার উত্তর গোপালপুরের বাসিন্দা মো. আলা আমিন এর ছেলে ২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে নূরানী মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। বিকেলে বাড়িতে না ফিরে আসলে তার বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গোপালপুর থানায় সাধারণ ডায়েরি করেন। রাতে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে ২ লক্ষ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। গোপালপুর থানা পুলিশ সেই সূত্র ধরে কৌশলে অপহরণকারীর সাথে কথা বলে মুক্তিপণের টাকা দিতে স্থান নির্ধারণ করে দেয় অপহরণকারী। 

গোপালপুরের থানা পুলিশের তদন্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী এর নেতৃত্বে ও জামালপুর থানা পুলিশের চৌকস দল গঠন করে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থাকে। জামালপুর সদর উপজেলার মাতাবপুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাঁশ ঝাড়ের আড়ালে সারারাত্রি অভিযান পরিচালনা করে ৪ সেপ্টেম্বর ভোরের দিকে অপহরণ হওয়া শিশু মো. মাসুদকে (৭) উদ্ধার করে। এসময় অপহরণকারী আসামি ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো.আলিফ (২০) কে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে গোপালপুর থানার তদন্ত অফিসার মো.কাইয়ুম খান সিদ্দিকী জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে অপহরণকৃত শিশুকেও উদ্ধার করা হয়েছে। আসামি কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি