০৮:১৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। 

শনিবার দুপুর ১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এসময় মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। 

দীর্ঘ ৩ ঘন্টা রাস্তা অবরোধ থাকায় ওই সড়কের চলাচলকারী শত শত যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে  সংস্কার না হওয়া সখীপুর-কচুয়া সড়কের শিকদার রোডের মোড় থেকে খাদ্যগুদাম পর্যন্ত ৫’শ ৭০ মিটার গুরুত্বপূণ এ সড়কটির সৃষ্ট খাদে চলতি বর্ষায় পানি জমে বড় বড় ডুবায় পরিণত হয়েছে। প্রতিদিনই ওইসব ডুবায় যানবাহন আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ওই সড়কের দুপাশের প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান লুকসানে কবলে পড়ে আজ প্রায় ধ্বংসের পথে। বিভিন্ন সময়ে ওই সড়কটির সচিত্র প্রতিবেদন বিভিন্ন পত্র-পত্রিকায় তুলে ধরলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরেই পড়ছেনা।

উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কদ্দুছ বলেন- সখীপুর-কচুয়া সড়কের ওই অংশটুকু জনবহুল এবং গুরুত্বপূর্ণ হওয়ায় সড়কটি পিচ ডালাইয়ের পরিবর্তে আরসিসি ডালাই করা হবে। সেটি প্রসেসিং বিলম্ভ হওয়ায় চলতি বর্ষায় এ জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি