০৪:৪৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৌতুক পরিচালক ও টিকটকার হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে কৌতুক পরিচালক ও টিকটকার মোতালেব হোসেন হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। সোমবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আনিছ আলী (৫০)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব -১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনিছ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিছ আলী হত্যা মামলার দুই নাম্বার আসামী। নিহত মোতালেব হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি কৌতুক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেন। গত ১৪ আগস্ট সকালে মোতালেব হোসেন শুটিং করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টা দিকে আনিছের স্ত্রী সংবাদ পায় তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই আসামীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি