০৮:৫৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের জরিমানা

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় সজীব আহমেদ (১৮) নামের এক বখাটের ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত। 

রোববার  ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা এ রায় প্রদান করেন। বখাটে সজীব মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের ওয়াজ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে সজীব প্রায়ই উত্যক্ত করত। রোববার ওই স্কুলছাত্রী স্কুলে আসার পথে উত্যক্ত করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের জিম্মাায় দেন। 

ভাইঘাট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মেজাম্মেল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বখাটে সজীব প্রতিনিয়তই স্কুলে আসা-যাওয়ার পথে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করত। উত্যক্ত করার সময় সজীবকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে স্কুলে নিয়ে আসে। বিষয়টি আমি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকাকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে বখাটে সজীবকে গ্রেফতার করে নিয়ে যায়। 

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বখাটে সজীবকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ৭ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে তাকে ছেড়ে দেন। 

এ ব্যাপারে ধনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভ্রাম্যমান আাদলতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বখাটে সজীব আহমেদকে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি