১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মেধাবী ছাত্র-ছাত্রীদের

টাঙ্গাইলে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ মে ২০১৬ | | ৮৮
ছবি ঃ ছাত্র-ছাত্রীদের মাঝে চেক বিতরণ করছেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

বেসরকারী উন্নয়ন সংস্থা সেতু‘র ‘বুনিয়াদি’ কার্যক্রমের আওতায় সংগঠিত অতি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিামে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে এই চেক বিতরণ করেন।

সেতু‘র কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ, বিআরটির সহকারী পরিচালক ইঞ্জি. হাবিবুর রহমান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতু‘র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন।

টাঙ্গাইল জেলায় সেতু‘র বুনিয়াদী কার্যক্রমের আওতায় প্রতিজনকে ১৮হাজার টাকার এই চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সর্বমোট ৫৩ জন অতি দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৯ লক্ষ ৫৪ হাজার টাকার চেক বিতরণ করে সংস্থাটি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি