০২:৩৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যাত্রার অনুমতি না দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে যাত্রা করার অনুমতি ও দাবী অনুযায়ী চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষক মো. আ. বাতেনকে লাঞ্ছিত করেছে বখাটেরা।
 
সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংদাইর সাইদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দোষীদের শাস্তি দাবী করেছেন। 

এ ব্যাপারে নাগরপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

ভূক্তভোগী প্রধান শিক্ষক আ. বাতেন জানান, গত শনিবার সিংদাইর গ্রামের মোস্তফা (৫৫), বাচ্চু (৫২), সোহেল (৩৫), মিন্টু (৩০), জুয়েল (৩৩) সহ আরও কয়েকজন আমার কাছে এসে বিদ্যালয় প্রাঙ্গনে যাত্রা করার অনুমতি এবং এর জন্য চাঁদা দাবী করে। এ সময় আমি তাদেরকে বিদ্যালয় প্রাঙ্গনে যাত্রার অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নেই বলে জানাই এবং ১০০ টাকা চাঁদা দিয়ে বিদায় করে দেই। পর দিন রবিবার সন্ধ্যায় তারা আমাকে মোবাইলে বিদ্যালয়ের বেঞ্চ, রুম ও বিদ্যুতের লাইন দেওয়ার জন্য চাপ দেয়। সে সময় আমি তাদিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে দেখে নেওয়ার হুমকী দেয়। সোমবার সকালে আমি বিদ্যালয়ে পৌছলে তারা আমার উপর হামলা করে কিল ঘুষি মারতে থাকে। এসময় আমার সহকর্মীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। 

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ভাদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বাকু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিদ্যালয়ের মত স্পর্শ কাতর জায়গায় যাত্রার অনুমতি না দেওয়ায় এলাকার কিছু বখাটে এ রকম ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। 

এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোস্তফা জানান, আমরা বিদ্যালয়ে অনুষ্ঠান করার অনুমতি চাইতে গেলে তিনি আমাদের তানা দিয়ে অফিস থেকে তাড়িয়ে দেন। অনুষ্ঠানের পরদিন এলাকার ছেলেপেলে অনুমতি না দেওয়ার কারন জানতে চাইলে প্রধান শিক্ষকের সাথে কথা কাটাকাটি হয়।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি