১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিবাহ রেজিস্ট্রারদের বাল্যবিবাহ না পড়ানোর শপথ করালেন ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ | | ৬৯৫
, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মির্জাপুরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) ও হিন্দু বিবাহ রেজিস্ট্রার পুরোহিতদের বাল্যবিবাহ না পড়ানো শপথ পাঠ করিয়েছেন ইউএনও ইসরাত সাদমিন। 
 
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষে ইউএনওর নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবে এ শপথ পাঠ করানো হয়।
 
বাল্যবিবাহ, সুন্দর দেশ ও সুস্থ জাতির গঠনের অন্তরায় বিষয়ে বিস্তারিত উপমা তুলে ধরে আলোচনা করেন ইউএনও। 
 
সভায় কাজীদের পক্ষ থেকে বাল্যবিবাহ না পড়ানো জন্য নির্বাহী কর্মকর্তাকে আশ্বস্ত করা হয়।
 
সচেতনতামূলক আলোচনা শেষে ইউএনও ইসরাত সাদমিন কাজীদের বাল্যবিবাহ না করানোর জন্য শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা কাজী সমিতি সভাপতি কাজী শফিকুল ইসলাম ও  সম্পাদক হাফেজ মাওলানা ফরিদ হোসাইনসহ উপজেলার ১৭ জন কাজী ও একজন পুরোহিত উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি