০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণ ও হত্যা মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

ধর্ষণ ও হত্যা মামলায় দন্ডিতরা হলেন, কালিহাতী উপজেলার মৃত রহিজ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরু (৬৫) ও সহায়তাকারী বাসাইল উপজেলার নাজির হোসেনের স্ত্রী মোছাঃ নাজমা (৩২)।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আক্তার জানান, নিহত আশা কালিহাতী উপজেলার ফৈলার ঘোনা গ্রামের মো. আঃ আলীম এর কন্যা। টাঙ্গাইল শহরের এনায়েত পুরে তার নানার বাড়ীতে বসবাস করতো। তাকে ১০/১২ দিন খুঁজে না পাওয়ায় তার পিতা মো. আঃ আলীম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কালিহাতী থানার এসআই মো. নাসির উদ্দিন মোবাইল ট্রেকিং এর মাধ্যমে মোছাঃ নাজমাকে গ্রেফতার করে। পরে সে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে। তার স্বীকারোক্তিমুলক জবানবন্দীর প্রেক্ষিতে নূর মোহাম্মদ ওরফে নুরুকে গ্রেফতার করে।

পরে তারা জানান, ২০১৬ সালের (১৮অক্টোবর) আশাকে নিয়ে কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামের মান্দাই বিলের কাছে যায়। পরে নূর মোহাম্মদ আশাকে দুই বার ধর্ষণ করে নাজমার সহায়তায় বিলের পানিতে চুবিয়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের (৩১মে) আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। মামলায় সর্বমোট ১১জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি