০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে জিয়াউর রহমান হলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ এপ্রিল ২০১৭ | | ৫২৭
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের উদ্যোগে আয়োজিত ইনডোর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইনডোর খেলার মধ্যে ছিল কার্ড, লুডু, দাবা ও কেরম।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শহীদ জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট ড. সাজ্জাদ ওয়াহিদ, ফুড টেকনোলজি এÐ নিউট্রিশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিবহন বিভাগের পরিচালক মোঃ আজিজুল হক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম তালুকদার, শহীদ জিয়াউর রহমান হলের হাইজ টিউটর দেলোয়ার জাহান মলয় ও ড. আশীষ কুমার সরকার, সাবেক হাইজ টিউটর আব্দুর রহমান, ফুড টেকনোলজি এÐ নিউট্রিশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছাত্রনেতা সজিব তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শহীদ জিয়াউর রহমান হলের কর্মকর্তা, কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি