১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পশ্চিম পাড়ায় “আল ইমাম ইসলামিক সেন্টার” এর উদ্যোগে আল ইমাম মসজিদে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। আল ইমাম ইসলামিক সেন্টারেরর ‘আত্মকর্মসংস্থান প্রকল্প-২০২৪’ এর আওতায় গরীব দুস্থ মহিলাদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুহাম্মদ সালাহ উদ্দিন আশরাফি। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর উপজেলা ওলামা লীগের সভাপতি ইকরাম ফারুক, ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া, ওয়াজ উদ্দন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। 

আল ইমাম ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী রুহুল আমিন ইমাম জানান, আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে আত্মকর্মসংস্থান প্রকল্প -২০২৪ এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকর ৮ জন গরীব ও দুস্থ মহিলাদের মধ্যে এই  সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি