১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইসাথির নতুন কমিটির দায়িত্ব ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

আবীর বসাক | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ এপ্রিল ২০১৭ | | ২৫২
, টাঙ্গাইল :

টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের (টিটিআই) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইসাথি (এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট) এর ২০১৪-১৬ সেশনের নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ২০১৬-১৮ সেশনের নতুন নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সন্ধ্যায় উত্তরার সী শেল হোটেল অ্যান্ড পার্টি প্যালেসে ইসাথি এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

এছাড়া ইসাথির ২০১৪-১৬ সেশনের সভাপতি মো. আমিনুল ইসলাম, ২০১৬-২০১৮ সেশনের নতুন সভাপতি মো. মোয়াজ্জেম সরকার, ইসাথির প্রতিষ্ঠাতা ও কমিটির প্রধান সমন্বয়কারী মো. আরিফুর রহমান সিদ্দিকী, সাবেক প্রেসিডেন্ট ফোরামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া রিপন, মো. মাহাবুবুল ইসলাম সোহাগ মৃধাসহ বিভিন্ন টেক্সটাইল কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তা, টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ২১ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান।


এছাড়া দায়িত্ব গ্রহণ শেষে নতুন সেশনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি