১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল প্রতিদিন সাপ্তাহিক পত্রিকার যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের অনলাইন নিউজ পোর্টাল “টাঙ্গাইল প্রতিদিন” সাপ্তাহিক পত্রিকার প্রিন্ট ভার্সনের যাত্রা শুরু হয়েছে। 

সোমবার সকালে শুভ হোক টাঙ্গাইল প্রতিদিন সাপ্তাহিক পত্রিকার পথচলা” এই শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিক কার্যক্রম। 

র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সমবেত হন আগত অতিথিরা।

পত্রিকার মোড়ক উম্মোচন উপলক্ষে আলোচনা সভার পর কেক কেটে ও ফুলে ডাকা পত্রিকার প্রথম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। 

পত্রিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ জামিলুর রহমান মিরন, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক টাঙ্গাইল প্রতিদিন-এর সম্পাদক মোঃ মোস্তাক হোসেন। 

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি