১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নয়া পুলিশ সুপার গোলাম সবুরের যোগদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জুলাই ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন গোলাম সবুর পিপিএম (সেবা)। মঙ্গলবার(৯ জুলাই) যোগদান করে বিকালে টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেছেন।

জানা যায়, গোলাম সবুর ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নাটোরের সন্তান। সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে ঢাকার তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তিনি কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হয়েছেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

কার্যভার গ্রহন করে মঙ্গলবার বিকালে সর্বপ্রথম টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য জেলা। আমার প্রথম পদক্ষেপ হবে টাঙ্গাইলকে মাদকমুক্ত করা। যারা মাদক ব্যবসা করে তাদেরকে আমার একটি বার্তা ‘মাদক ছাড়তে হবে, না হয় টাঙ্গাইল ছাড়তে হবে’। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ জেলার ইলেকট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক ও জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি