০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কম্পিউটার সোসাইটির নির্বাচনে মাভাবিপ্রবি’র দুই শিক্ষার্থী

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭ | | ৫০৮
, টাঙ্গাইল :

বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিষয়ক পেশাজীবীদের বৃহত্তম রেজিস্টার্ড সংগঠন “বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)”-এর ২০১৮-২০২০ মেয়াদের নির্বাচনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

তারা হলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ হাসান বখতিয়ার ও একই বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী শেখ ফরিদ উদ্দিন তুষার।

এ নির্বাচন আগামী ২২ ডিসেম্বর ঢাকার আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

চারটি পরিপূর্ণ প্যানেলসহ একাধিক সতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। এতে মোঃ হাসান বখতিয়ার তরুন আইসিটি পেশাজীবীদের প্যানেল “রেড প্যানেল”-এ অর্ন্তভুক্ত হয়ে যুগ্ম সম্পাদক (অর্থ) পদে এবং শেখ ফরিদ উদ্দিন তুষার একই প্যানেলে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছে।

এ ব্যাপারে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে যুগ্ম সম্পাদক (অর্থ) পদে প্রতিদ্বন্ধিতাকারী মোঃ হাসান বখতিয়ার বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট সকল পেশাজীবীদের নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, এখন তরুনদের সময়। আমরাই পারবো আইসিটি পেশাজীবীদের সকল অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখতে।

কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতাকারী শেখ ফরিদ উদ্দিন তুষার বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছি। নির্বাচিত হলে, ইসতেহারে ঘোষিত উদ্দেশ্যসমুহ বাস্তবায়ন করবো এবং সকলকে সাথে নিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

উলে­খ্য, বর্তমানে মোঃ হাসান বখতিয়ার ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং-এ প্রোগ্রামার হিসেবে এবং শেখ ফরিদ উদ্দিন তুষার “সেভ দ্যা চিল্ড্রেন ইন্টারনেশনাল”-এ আইসিটি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি